ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস করে দেওয়া হবে।’

জোলফাগারি অভিযোগ করে বলেন, ‘অপরাধী আমেরিকা’ এখনো এই অঞ্চলে আইন লঙ্ঘন ও অস্থিতিশীলতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি ও বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না।

তিনি বলেন, ‘এটি ইরানের অটুট লাল রেখা (রেড লাইন)।’

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনো যেসব অবকাঠামো টিকে আছে—অর্থাৎ পুরো অঞ্চলের অবকাঠামো—সেগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শত্রুর জানা উচিত, আমাদের জন্য কঠিন সময় মানেই পিছু হটার সময় নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া কোনো সাধারণ পালটা হামলা হবে না; বরং তা হবে আরও শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০২:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬