ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর অন্যতম বিনোদন ও দর্শনীয় স্থান রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজশাহীর জনগণের দাবির কথা বিবেচনা করে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনা হবে। কী কী উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে এটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তা সরেজমিনে দেখতে আমরা আজ পরিদর্শনে এসেছি।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬