ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, তেহরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে তার দেশ প্রস্তুত রয়েছে এবং আরও অধিক শক্তি প্রয়োগ করার অঙ্গীকার করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবর(৯ জুলাই) একটি সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে কাটজ বলেন, আকাশপথে আধিপত্য পুনরুদ্ধার এবং ইরানের অভ্যন্তরে পুনরায় আঘাত হানার জন্য সেনাবাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে। প্রয়োজনে তৃতীয়বারের মতোও ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি আমাদের ফিরে যেতে হয়, তবে আমরা আরও অধিক শক্তি নিয়ে ফিরে আসব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চালানো পূর্ববর্তী দুটি সামরিক অভিযানের ফলে দেশটি দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, ইরানি অক্ষশক্তি আগের চেয়ে অনেক দুর্বল, আর ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা প্রমাণ করেছি, ইসরায়েলি বিমানবাহিনীর দীর্ঘ হাত ইয়েমেন থেকে ইরান যেকোনো স্থানেই পৌঁছাতে সক্ষম। তবুও আমাদের স্বীকার করতে হবে, এই অভিযান এখনো শেষ হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান অভিযান চালায়। এতে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা নিহত হন। এটি ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দ্বিতীয় অভিযান। এর আগে ২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী একটি যুদ্ধ হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আপডেট সময় ০২:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬