ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি ক্রয়ে দরপত্র আহ্বান থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত সময় বা প্রকিউরমেন্ট লিড টাইম বর্তমানে ৫৪ দিনে নেমে আসলেও তা আরও কমিয়ে আনতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএ’র সম্মেলন কক্ষে সংস্থাটির ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন পরিকল্পনা মন্ত্রী।

সভায় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ার পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, আইএমইডি সচিব ও পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ার সিরাজুন নূর চৌধুরী এবং পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রী বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা এবং বিপিপিএর বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়াতে এ সময় আরও কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা গেলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে এবং উন্নয়নের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে।

পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনি সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ক্রয়ের মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থার কার্যকারিতা যত উন্নত হবে, প্রকল্প বাস্তবায়ন তত বেশি সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম তদারকি করবেন বলেও জানান।

সভায় তিনি বিপিপিএকে চলমান আধুনিকায়ন প্রকল্পের বাস্তবায়ন দ্রুততর করা, ই-জিপি ব্যবস্থা ও ডিজিটাল স্বাক্ষরের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি ক্রয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর যথাযথ যাচাই প্রক্রিয়া জোরদারের নির্দেশ দেন।

এছাড়া প্রকল্প বাস্তবায়নে গুণগত মান উন্নয়নে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর তদারকি ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে বিপিপিএ পরিচালনা পর্ষদের সভা নিয়মিত আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে সভায় পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ সংস্থাটির প্রতিষ্ঠা, সাংগঠনিক কাঠামো, আইনগত দায়িত্ব, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকার নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ

সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬