ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুশেহর পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, জর্ডানকে টার্গেট করল তেহরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, জর্ডানে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যদিও ক্ষেপণাস্ত্রগুলো আটকে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-কে ইরানের স্থানীয় কর্মকর্তা এহসান জাহানিয়ান জানান, দুপুরে বুশেহরে যুক্তরাষ্ট্র হামলা করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলা শেষের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই হামলা ঘটে। যুক্তরাষ্ট্র এখনও এটার কোনো জবাব দেয়নি। মেহের নিউজ জানায়, বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর অস্বীকার করেছে তেহরান।

বিশ বছর আগে রুশ কর্মীদের সাহায্যে বুশেহর কেন্দ্রটি তৈরি হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ‘বি-টু’ বোমারু বিমান দিয়ে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে হামলা হলেও বুশেহর নিরাপদ ছিল। সেখানে এখনো রুশ কর্মীরা আছেন। তেহরান নিশ্চিত করেছে, পরমাণু কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি।

ফারস নিউজ জানায়, উত্তরের গোলেস্তান প্রদেশের আক তাকেহ খান রেল সেতুতেও মার্কিন হামলা হয়েছে। এটি প্রধান বাণিজ্য সহযোগী চীন এবং অবরুদ্ধ থাকার সময় রাশিয়ার সাথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। পথটি তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে চীনে গেছে। তবে দ্রুতই সেতুটি মেরামত করা হবে।

এদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, সারা দেশে সাইরেন বাজার পর তারা আকাশে ইরানের আটটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে কোনো হতাহত বা আর্থিক ক্ষতি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুশেহর পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, জর্ডানকে টার্গেট করল তেহরান

আপডেট সময় ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬