ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত ‘মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী আরও বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘অবিবেচক নীতি ও উদ্দেশ্য’ কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের পালটা পদক্ষেপের কারণে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা

আপডেট সময় ০১:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬