ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বুধবার ভোরে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) ভোর ৬টা ১২ মিনিটে সিচুয়ানের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়।

চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় স্তরের (লেভেল-৩) জরুরি সাড়া কার্যক্রম চালু করে। অন্যদিকে গাওসিয়ান ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর দ্বিতীয় স্তরের (লেভেল-২) জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করেছে।

চীনে চার স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু রয়েছে, যেখানে লেভেল-১ সবচেয়ে উচ্চমাত্রার জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

সিচুয়ান ভূমিকম্প প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বিশেষ কর্মীদল পাঠিয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সামগ্রিক পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ২৮ জুন চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

আপডেট সময় ১২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬