ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

প্রায় ৪ হাজার কোটি টাকা (২২০ কোটি ইউয়ানের বেশি) ঘুষ নেওয়ার অভিযোগে চীনের এক সাবেক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ইয়াং ইউলিন (৬৯) ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ব চীনের নানজিং শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান উপঢৌকন গ্রহণ করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াং ইউলিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আলোচিত দুর্নীতির মামলাগুলোর মধ্যে এটি অন্যতম বড়। চাংঝৌ শহরের আদালত রায়ে জানায়, ইয়াংয়ের অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’ এবং তার কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থে ‘ব্যতিক্রমধর্মী ক্ষতি’ ডেকে এনেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ অভিযানে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকদের দাবি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরাতেও এ অভিযান ব্যবহার করা হয়েছে।

চীনে আর্থিক দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ডের রায় তুলনামূলকভাবে বিরল। তবে এক বিলিয়ন ইউয়ানের বেশি ঘুষ বা আত্মসাতের ঘটনা প্রমাণিত হলে আদালত মাঝে মধ্যে এমন শাস্তি দিয়ে থাকে।

এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক খাতের কর্মকর্তা লাই শিয়াওমিনকে প্রায় ২ হাজার ১৭৫ কোটি টাকা (১৮০ কোটি ইউয়ান) ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে ৩০০ কোটি ইউয়ানের বেশি ঘুষ ও আত্মসাতের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াং ইউলিন তদন্তে সহযোগিতা করেছিলেন, দোষ স্বীকার করেন এবং আদালতে শেষ বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেন। তবে আদালতের মতে, তাঁর অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে তদন্তে সহযোগিতা ও অনুশোচনা প্রকাশও তার শাস্তি কমানোর জন্য যথেষ্ট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

আপডেট সময় ১২:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬