ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে শোকাবহ পরিবেশের মধ্যেই দেশটির যেকোনো নেতাকেই ‘নিশ্চিহ্ন’ করে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার দেশ খামেনিকে হত্যা করেছে।যারা এ ধরনের কর্মকাণ্ডকে উসকে দেওয়ার চেষ্টা করবে, সেই যেকোনো ইরানি নেতাকেই হত্যা করা হবে।

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে ক্যাৎজ এই হুঁশিয়ারি দেন। ক্যাৎজ আরও বলেন, যেকোনো সময় এবং যেকোনো হুমকির মুখে আত্মরক্ষার জন্য ইসরায়েল সর্বদা প্রস্তুত রয়েছে।

এর আগে ক্যাৎজ বলেছিলেন, খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতাবাকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তার এই মন্তব্যের জেরে তেহরান তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। তিনি আরও বলেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

আপডেট সময় ০২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬