ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে বিচারপতি এবিএম খায়রুল হকের মুক্তিতে বাধা নেই।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে বিচারপতি এবিএম খায়রুল হকের পক্ষে শুনানি করেন মো. মুতাহার হোসেন সাজু। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

গত ৩০ জুন এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, এ মামলায় জামিন পাওয়ায় এ বি এম খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

গত ২১ জুন এ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় গত ২৩ মে খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে রোববার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী খোবাইব। সেদিন সকালে যাত্রাবাড়ী ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলাকালে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬