ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে একটি পাথরখাদানে বিশাল শিলাখণ্ড ধসে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাটনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভারি যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কেউ আটকা পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় সেখানে প্রায় ১৮ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই ওপর থেকে বিশাল পাথর ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন শ্রমিক এর নিচে চাপা পড়েন। অনেকে প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবাই বিহার রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা জীবিকার সন্ধানে কর্ণাটকে এসে ওই পাথরখাদানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাথরখাদানে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা, কিংবা কোনো ধরনের অবহেলা ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভারতের বিভিন্ন রাজ্যে নির্মাণকাজ, খনি ও পাথরখাদানে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক অন্য অঞ্চল থেকে জীবিকার সন্ধানে যান। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। বেঙ্গালুরুর এ মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭

আপডেট সময় ০১:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬