ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের টানাপোড়েন শেষে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচের দ্বিতীয় দিন শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ওপেনার সাদমান ইসলামের উইকেটটি হারিয়েছিল বাংলাদেশ। এক উইকেটে ৪০ রান নিয়ে আজ ম্যাচের তৃতীয় দিনে নতুন করে লড়াই শুরু করলেও জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে দুই সেশনও টিকে থাকতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত মাত্র ১৮৫ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

আজ ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আগের দিনের সংগ্রহের সাথে মাত্র এক রান যোগ করে ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে খেলতে গিয়ে বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন তিনি। জয়ের বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও।

পেসার ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের একটি বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে মাত্র ১৩ রানেই থামে মুমিনুলের ইনিংস। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে দল তখন চরম সংকটে পড়ে।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারাও কোনো বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

অন্যদিকে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় কিংবা অমিত হাসানদের কেউই দ্বিতীয় ইনিংসে রানের দেখা পাননি। দলের কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত উইকেট কামড়ে পড়ে থাকতে না পারায় হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফলে তৃতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে গিয়ে ইনিংস ব্যবধানের বড় পরাজয় মাঠ ছাড়তে হয় শান্তর দলকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬