ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক ক্রমবর্ধমান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি এই দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিবেশীসুলভ বন্ধুত্বের এক ‘অনুকরণীয় মডেল’ হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৬ সালের কোর্সের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘কনটেম্পোরারি নেপাল : ইটস ফরেন পলিসি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইমেনশনস, অ্যান্ড নেপাল-বাংলাদেশ রিলেশনস’ শীর্ষক লেকচারে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

উপস্থাপনায় রাষ্ট্রদূত ভান্ডারী নেপালের পররাষ্ট্রনীতির বিবর্তন, দেশটির কূটনৈতিক সম্পৃক্ততা এবং জাতীয় নিরাপত্তা নীতি তুলে ধরেন।

তিনি আর্থ-সামাজিক রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নেপালের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করেন।

নেপাল-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন খাতে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে।

বক্তব্যের শেষে একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত ভান্ডারী কোর্সে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬