ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়ে যা বললেন তাইজুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

হারারে টেস্টের দ্বিতীয় দিনের সেরা পারফর্মার ৭ উইকেট নেওয়া তাইজুল ইসলাম। বোলারদের হতাশাজনক বোলিংয়ের মাঝে স্পিনের ঘূর্ণি জাদুতে উজ্জ্বল ছিলেন তিনি। তুলেছেন একের পর এক উইকেট। জিম্বাবুয়ে থামিয়েছেন ৪১০ রানের মধ্যে, যদিও ততক্ষণে ২৭০ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল, দলের নানা দিক নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন নিজের বোলিং সাফল্যের রহস্যও, ‘আসলে যেকোনো কন্ডিশনেই বল হাতে শৃঙ্খলা ধরে রাখাটা জরুরি। একজন বোলার যদি শৃঙ্খলা ধরে বল করে যেতে পারে সাফল্য আসবেই। আমি সবসময় এটাই মেনে চলার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘লাইন লেন্থ ধরে বল করে যেতে চাই। ব্যাটার কোন শট পছন্দ করছে, কোনটা করছে না এগুলো বুঝে বল করার চেষ্টা করি।’

পিচের আচরণ নিয়ে তাইজুল জানান, ‘আসলে এখানে পেসারদের জন্য সাহায্য রয়েছে। তবে কিছুটা ময়েশ্চারও আছে। ফলে স্পিন বলও টার্ন এন্ড বাউন্স হচ্ছে। কিছু সাহায্য রয়েছে। যে কারণে উইকেটও আসছে।’

ম্যাচের ভবিষ্যৎ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আসলে এক্সাইটিং হবে (হাসি)। প্রথম দিন উইকেট অনেক কঠিন ছিল। আজকে ভালো উইকেট ছিল। আমার মনে হয় দিন দিন উইকেট ভালো হচ্ছে। ব্যাটাররা ভালো জুটি বানাতে পারলে আমরা ভালো স্কোরে যেতে পারব, ম্যাচও ভালো হবে।’

ম্যাচ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা নিয়ে তাইজুল বলেছেন, ‘আমার মনে হয় সবাই অনেক ইতিবাচক মানসিকতায় আছে। এমন উইকেটে কিছু না কিছু হচ্ছেই। আমরা চাচ্ছি ভালো জুটি বানিয়ে ভালো স্কোর করতে। তাহলে ম্যাচ আমাদের দিকে আসবে। সবাই লড়ে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়ে যা বললেন তাইজুল

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬