ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

আকাশ জাতীয় ডেস্ক:

মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এজন্য ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভিওন গ্রুপ।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় এবং এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। বিশেষ করে টেলিকম, ডিজিটাল ব্যাংকসহ অন্য খাতে বিনিয়োগ করা যায়। যাতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যেতে পারে।

বৈঠকে ভিওন বাংলাদেশের আগামীর ডিজিটাল অর্থনীতির একটি চিত্র তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন খাতে সেবা বাড়ানোর সুযোগ আছে। এতে আরও বলা হয়, এজন্য ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে। এই উদ্যোগে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ডিজিটাল অবকাঠামো নির্মাণ, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই অর্থ বিনিয়োগ করা যেতে পারে।

গাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ, কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগে ভিওন সরকারি মোবাইল অপারেটর টেলিটক কেনার প্রস্তাব দিয়েছিল। এছাড়া মোবাইল ফিন্যান্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ কেনার ব্যাপারে আলাপ-আলোচনা করেছিল ভিওন। বাংলালিংকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

আপডেট সময় ১১:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬