ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে মাথায় রেখেই জনগণের ভাগ্য উন্নয়নে এই বাজেট পেশ করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থমন্ত্রী যে বাজেটটি প্রস্তাব করেছেন, তা দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে এর বাস্তবায়ন এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অংশ হিসেবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ছিল এবং থাকবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ থেকে ২০ বছর ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সিস্টেম্যাটিক ডিস্ট্রাকশন (পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ) চালানো হয়েছে, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ফারজানা শারমীন বলেন, মন্ত্রণালয়কে ভাইব্রেন্ট করার জন্য আমরা দিনরাত কাজ করছি। আমাদের দলের অন্যতম সিগনেচার প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলটিং আমরা সফলভাবে সম্পন্ন করেছি। কৃষক কার্ড ও যুবসমাজের কর্মসংস্থানসহ সকল ধরনের সামাজিক নিরাপত্তা পরিকল্পনা এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমাদের নিশ্চিত করতে হবে যেন বেনিফিশিয়ারি পর্যায়ে এসব সুবিধা সঠিকভাবে পৌঁছায়।

জুলাই অভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার কথা বলে। আসুন, আমরা কাদা ছোড়াছুড়ি না করে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। রাস্তাঘাট পরিষ্কারের সাথে সাথে আমাদের মনকেও পরিষ্কার করতে হবে।

নিজের নির্বাচনী এলাকা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। চরগুলোকে যদি আমরা রিনিউয়েবল এনার্জি বা সোলার প্যানেল স্থাপনে ব্যবহার করতে পারি, তবে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬