ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তাকর্মী ও চারজন হামলাকারী রয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দফতরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সদর দফতরের প্রধান ফটকে আঘাত হানে। এর পরপরই ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন। তবে হামলার সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী নিহত হন। তবে হামলায় প্রাণ হারান তিনজন নিরাপত্তাকর্মীও। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো এলাকায় তল্লাশি জোরদার করা হয়।

এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় বিস্তারিত প্রতিবেদন দ্রুত জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬