ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক: 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কারাগারে যাওয়ার ওপর মাদকের ‘দায়িত্ব’ কে নিয়েছে তা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বাজেট আলোচনায় তিনি সংসদে বলেছেন, দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে। আগে শুনতাম বদি। এখনতো বদি নেই। এখন ওখানকার ‘দায়িত্বটা’ কে নিয়েছে। বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা।

আবদুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে গয়েশ্বর রায় বলেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে ওনার (সালাহউদ্দিন) বাড়ির আশেপাশ দিয়ে। কক্সবাজার-টেকনাফ…। এতদিনে ওইদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনও কিছু হয় না। আইন কার্যকর করতে সাহস লাগে। সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে।

ঢাকা-৩ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, দেশের বড় চ্যালেঞ্জ মাদক। আমার এলাকায় হাসপাতালের সাইনবোর্ড আছে। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পুরোটাই মাদকের আখড়া। সেখানে কোনও রোগী, ডাক্তার ও দারোয়ান নেই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তা নাহলে দুর্নীতির চাপে তলিয়ে যাবে জাতি। একজন এমপি ওয়াশিং মেশিন দাবি করেছেন। আমি ওয়াশিং মেশিন নাম শুনেছি, কিন্তু দেখিনি, ব্যবহারও করিনি। সংসদ সদস্যকে বলব, আপনার দরকার হলে স্পিকারের কাছে চান। আমার দরকার নেই। তাই সংসদ দিলেও, নেব না। আমি চিনি না, ব্যবহারও করতে পারি না। সংসদ সদস্যদের অভাব যদি ওয়াশিং মেশিন হয়, তাহলে দেশের মানুষের অভাব তো অনেক। সেটার দিকে তাকালে বুঝতে পারবেন, এ বাজেট অর্থবহ, বড় বাজেট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

আপডেট সময় ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬