ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়াতে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে পাঠাবে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক :

আধুনিক সীমিত ওভারের ক্রিকেটের মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কয়েকজন ক্রিকেটারকে বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের ওয়ানডে দলের প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন, পাওয়ার হিটিং প্রশিক্ষণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশেষ দক্ষতা রয়েছে। তিনি বলেন, আধুনিক ক্রিকেটে বড় শট খেলার গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই বাস্তবতায় খেলোয়াড়দের আধুনিক পাওয়ার হিটিং পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতা আরও উন্নত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে খেলোয়াড়দের ফিটনেস ও ইনজুরি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন হেসন। তিনি জানান, দলের মেডিকেল প্যানেল বর্তমানে প্রশিক্ষণ পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছে। তার মতে, পাকিস্তানের পেসারদের মধ্যে চোটের হার অন্যান্য দেশের তুলনায় বেশি নয়।

তরুণ পেসার আলী রাজাকে নিয়েও মন্তব্য করেন পাকিস্তানের এই কোচ। হেসন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের মানদণ্ডে পৌঁছাতে আলী রাজাকে আরও ফিট হতে হবে। এজন্য তাকে শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়াতে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে পাঠাবে পাকিস্তান

আপডেট সময় ০১:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬