ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বাংলাদেশের বিপক্ষে টেস্ট নয়, ইংল্যান্ডে খেলবেন রাজা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ-জিম্বাবুয়ে হারারে টেস্ট শুরুর দিনই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নামবে উস্টারশায়ার। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে খেলবেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে টেস্টের সময় উস্টারের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার।

রাজা ইতোমধ্যেই উস্টারশায়ারের হয়ে চলতি আসরে ছয়টি ম্যাচ খেলেছেন। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ২০২৬ ভাইটালিটি ব্লাস্ট মৌসুমের বাকি অংশে কাউন্টি ক্লাবটির হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, ‘২০২৬ ভাইটালিটি ব্লাস্ট মৌসুমের বাকি অংশে উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে তার প্রতিশ্রুতি পূরণের অনুমতি দেওয়া হয়েছে রাজার।’

এদিকে, জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরেছেন দীর্ঘদিন পর গ্রায়েম ক্রিমার। ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনার প্রায় আট বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফেরার পর এবার সাড়ে আট বছর বিরতির পর টেস্ট স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।

১৯ টেস্টে ৫৭ উইকেট নেওয়া ক্রিমার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে।

চলতি স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। সিকান্দার রাজা ছাড়াও বাদ পড়েছেন টানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আন্তুম নাকভি, টিনোটেন্ডা মাপোসা ও ওয়েলিংটন মাসাকাদজা।

দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউম্যান ন্যামহুরি।

বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্ট শুরু হবে আগামী রবিবার। এই ম্যাচ দিয়েই জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে রিচার্ড এনগারাভার, যিনি গত ডিসেম্বরে ক্রেইগ আরভিনের জায়গায় দায়িত্ব নেন।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর, টাফাডজাওয়া সিগা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে টেস্ট নয়, ইংল্যান্ডে খেলবেন রাজা

আপডেট সময় ০৯:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬