ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে বাংলাদেশ হারলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি করেছেন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

সিরিজে প্রথম ম্যাচে না খেললেও পরের দুই ম্যাচে নাসুম নেন ৩টি উইকেট। মাত্র ৫.২৮ ইকোনমিতে বল করে তিনি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৭ ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১১ নম্বরে। ক্যারিয়ারে এর আগে তিনি শীর্ষ দশেও জায়গা করে নিয়েছিলেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের উন্নতি দেখা গেছে। সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩৫ নম্বরে। তিন ম্যাচে তার ইনিংস ছিল ২০, ৪২ ও ১ রান।

তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। তিনি ৩৫ ও ৬১ রানের দুটি ইনিংস খেললেও প্রথম ম্যাচে আউট হন ৮ রানে।

অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তানজিদ হাসান, যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি দুই ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে নেমেছেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। শেষ ম্যাচে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন সাতে অবস্থান করছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমেছেন।

এছাড়া বাংলাদেশের টেস্ট না থাকলেও সামগ্রিক পারফরম্যান্সের প্রভাবে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

আপডেট সময় ০৭:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬