ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। তবে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যু নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই টেস্টের মাঠ নির্বাচন।

আইসিসির সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। চুক্তির শর্ত অনুসারে ফাইনাল লন্ডনে আয়োজন করতে হবে। গত দুটি আসরের মতো এবারের ফাইনালও ঐতিহ্যবাহী লর্ডসে হওয়ার কথা থাকলেও, পিচের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিকল্প হিসেবে ওভালকে বিবেচনায় রাখছে ইসিবি।

সম্প্রতি লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে চার দিনে গড়ালেও বোলার-সহায়ক উইকেটের কারণে ম্যাচটি শেষ হয় মাত্র ১৬৬ ওভারে। এর পর থেকেই লর্ডসের পিচ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে দুটি টেস্ট আয়োজন বাধ্যতামূলক। ফলে ডব্লিউটিসি ফাইনাল যদি ওভালে সরিয়ে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি লর্ডসেই আয়োজন করা হতে পারে।

সেই ক্ষেত্রে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে। এতে দেশের উত্তরাঞ্চল কোনো টেস্ট ম্যাচ না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে অ্যাশেজ সিরিজের ভেন্যু নির্বাচন নিয়েও সমালোচনার মুখে পড়েছে ইসিবি। কারণ সিরিজটির জন্য লর্ডস, ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ ও রোজ বোলকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেখানে জায়গা হয়নি ওল্ড ট্রাফোর্ডের।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে অ্যাশেজ-পূর্ব এই টেস্টটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন সূত্রের দাবি, ইসিবির কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পেলে এ মৌসুমে ম্যাচ আয়োজন না করতেও রাজি ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ।

এদিকে সূচি নিয়েও আলোচনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০তম বর্ষপূর্তি টেস্টে অংশ নেবে তারা। ফলে ২০২৭ সালের মধ্যে ইংল্যান্ডকে টানা নয়টি টেস্ট খেলতে হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রত্যাশা

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬