ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেড কারখানা ও গুদামে সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, এটি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসদরের রহমতগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত স্পার্ক ভিশন লিমিটেডের কারখানায় লুটপাটের এ ঘটনা ঘটে।

কারখানার পাহারাদার সুরুজ আলী জানান, অসুস্থ থাকায় সেদিন রাতে তার পরিবর্তে ছেলে ইমন দায়িত্ব পালন করছিল। রাতের একপর্যায়ে মুখোশধারী একদল ব্যক্তি কারখানায় ঢুকে দায়িত্বরতদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর গুদামের তালা ভেঙে রিফ্লেকটিভ সামগ্রীসহ বিভিন্ন লোহার মালামাল দুটি পিকআপে করে নিয়ে যায়।

পাহারাদার ইমনের ভাষ্য, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ৬০ থেকে ৭০ জন। তারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই মালামাল নিয়ে চলে যায়।

ঘটনার পর শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গোষ্ঠী বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ধরনের নাটকীয় ঘটনা ঘটাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুরো ঘটনাই রহস্যজনক বলে তাদের কাছে মনে হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম বলেন, খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত লুটপাটের বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

তিনি আরও জানান, কারখানার ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

আপডেট সময় ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬