ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন, জানালেন মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের লক্ষ্য লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যারা আইনজীবী নিয়োগের সামর্থ্য রাখেন না, তারা ১৬৯ নম্বরে কল করে সহায়তা পেতে পারেন।

শুক্রবার (১৯ জুন) সকালে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার মামলার জট কমানোর চেষ্টা করছে। মিডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নতুন মামলার ফাইলিং যেমন কমছে, তেমনি এক্সজিস্টিং মামলাও কমছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, মিডিয়েশনের মাধ্যমে মামলার ফাইলিং কমেছে এবং এক্সজিস্টিং মামলাও কমেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ। কোনো সংক্ষিপ্ত পদক্ষেপ নয়। দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে, উদ্ভাবন করতে হবে।

তিনি বলেন, ৪০ লাখ মামলার জট ভাঙতে লিগ্যাল এইডই সমাধানের পথ।

তিনি আরও বলেন, আইনজীবীদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। বাংলাদেশ বার কাউন্সিল ও একটি ব্রিটিশ ল ফার্মের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগ বছরে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব দিলেও বাজেট বরাদ্দ মাত্র ২২০০ কোটি টাকা। লিগ্যাল এইড সেবা কার্যকর করতে বাজেট বাড়ানো দরকার।

মন্ত্রী স্মরণ করেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বাংলাদেশে লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। সরকার এখন সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করতে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন, জানালেন মন্ত্রী

আপডেট সময় ০৪:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬