ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন, জানালেন মন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না।

রাস্তা পারাপারের সময় সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ফুটপাত বা মহাসড়কের পাশে দোকান বসে যাওয়া যাবে না। চালকদেরও সর্তকতার সঙ্গে গাড়ি চালানো দরকার। মোবাইলে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার বা গাড়ি চালানো ঠিক না।

গাড়ি চালানোর সময় সিটবেল্ট পড়তে হবে। সড়ক দুর্ঘটনার বিষয়ে সামগ্রিকভাবেও সবাইকে সচেতন হওয়া অতিব জরুরি, বলে তাগিদ দেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বিআরটিএ ট্রাস্টিবোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জনকে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬