ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোরে সীমান্তের শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন এবং সীমান্তে সতর্কতা জোরদার করেন। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে বিজিবি। বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে ওই চারজনকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় বিএসএফ।

সূত্র জানায়, চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, শুক্রবার ভোরে বৃষ্টির আগে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে কথিত পুশইনের অভিযোগ বাড়তে থাকায় মেহেরপুর সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

আপডেট সময় ০২:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬