ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা আমার ক্ষমতার কোনো সীমারেখা নেই’, ইরান যুদ্ধের পর ট্রাম্পের দম্ভোক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তা দম্পতির ওপর হামলা, একজন গ্রেপ্তার মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারে না: রুমিন ফারহানা

মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় ধনীরামপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় জমির পরিমাপক (আমিন) হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার মসজিদে যান। ফরজ নামাজ শেষে বিতর নামাজ আদায়ের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে যান। সেখান থেকেই সামনের দিকে ঢলে পরেন। বিষয়টি খেয়াল করে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

আপডেট সময় ০১:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬