ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জীনে নিয়ে গেছে’ বলে গুজব, ২৫ হাজার টাকায় শিশুকে বিক্রি করেন বাবা

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে ২৫ হাজার টাকার বিনিময়ে এক কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছেন তার বাবা। প্রায় দুই মাস পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। শিশুটির বাবা সাগর হোসেন অবৈধ্যভাবে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে শিশটিকে বিক্রি করে দেয়।

বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ মে তারিখে ২৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ১ মাস ২৫ দিন শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগার হোসেন তাকে নানাভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। শিশুটিকে জীনে নিয়ে গেছে এবং জীনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস অতিবাহিত করেন। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে ১৮ জুন দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। শিশুটি তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জীনে নিয়ে গেছে’ বলে গুজব, ২৫ হাজার টাকায় শিশুকে বিক্রি করেন বাবা

আপডেট সময় ১১:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬