ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের সংবিধান ও সরকারকে না মানলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে চলে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) পরিবর্তনের জেরে বৃহস্পতিবার দিলীপ এমন মন্তব্য করেছেন।

প্রায় ২০ বছর ধরে সাবেক মুখ্যমন্ত্রী মমতার পিএসও ছিলেন স্বরুপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী। তাদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বুধবার সন্ধ্যায় তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে মমতার জন্য অন্য পিএসও নিয়োগ দেওয়া হয়। তৃণমূল এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।

জানা গেছে, নতুন পিএসওকে কাজে যোগ দিতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর বদলে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিরাপত্তা রক্ষী রেখেছেন। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, ‘আমাকে সরকার একসময় দুজন নিরাপত্তা রক্ষী দিয়েছিল। সরকার দিয়েছিল ওনারা থাকতেন। তাহলে উনি (মমতা) কেন নিজে পছন্দ করবেন?’

বিজেপির এই মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী থাকার সময় মমতাও এ ধরনের নিয়োগ দিতেন। তিনি ঠিক করতেন কাকে কোথায় পাঠাবেন। ফলে এখন যিনি মুখ্যমন্ত্রী তাঁরও এ ধরনের নিয়োগ ঠিক করার অধিকার আছে।

দিলীপ ঘোষ বলেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রী তাঁর কাজ করেছেন। তাহলে উনি (মমতা) কেন মানবেন না? উনি সংবিধান মানবেন না, সরকার মানবেন না তাহলে এই দেশে আছেন কেন, বাংলাদেশে চলে যান।’

ঈদুল আজহায় কলকাতার রেড রোডে মুসল্লিদের নামাজ পড়তে না দেওয়ার যুক্তি দিতে গিয়েও সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন। এখানে এসব চলবে না। সরকার বদলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬