ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকা নাগরিকদের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছের পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তারার বলেন, বলেন, দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ‘ঐতিহাসিক দিন’ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তারার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো সহজ কাজ ছিল না। এটি এমন একটি উদ্যোগ ছিল, যাকে আগে অনেকেই প্রায় অসম্ভব বলে মনে করতেন।’

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সাফল্য দেশের জন্য বড় একটি কূটনৈতিক অর্জন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

আপডেট সময় ০৩:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬