ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায় একসঙ্গে কাজ করে শিল্পখাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে ব্যবসা-বাণিজ্য যেমন বাড়বে, তেমনি স্থানীয় শিল্পও টেকসইভাবে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‍‌‌‍‍‍‌‌‍‘ইনটেক্স বাংলাদেশ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, আমরা যাই করি না কেন, যত ব্যবসাই করি-আমাদের লোকাল ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে স্পিনিং মিলসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পগুলোকে টিকিয়ে রেখে এগিয়ে যেতে হবে।

তার মতে, দেশের শিল্পের ভিত্তি শক্ত না হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, শিল্পখাতকে সুরক্ষা দিতে সরকার কখনো কখনো স্থলপথে আমদানি-রপ্তানি সীমিত বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই ধরনের পদক্ষেপ মূলত আমাদের ইন্ডাস্ট্রিকে সেফগার্ড দেওয়ার জন্যই নেওয়া হয়।

তবে স্থানীয় শিল্পকে রক্ষা করতে গিয়ে প্রতিযোগিতা সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

‍‍‌‌‍‘আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গিয়ে যেন আমরা কম্পিটিটিভনেস হারিয়ে না ফেলি-এটা খুব গুরুত্বপূর্ণ’, যোগ করেন বিকেএমই সভাপতি।

দুই দেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বিজনেস কমিউনিটি একসঙ্গে কাজ করলে উভয় দেশের শিল্পখাত লাভবান হবে। আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম

আপডেট সময় ১২:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬