ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজির টিউমার অপসারণ

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচার করে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান। তিনি গত এপ্রিল মাসে এই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল টিউমার অপসারণ করে আলোচনায় আসেন।

হাসপাতাল থেকে জানানো হয়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফুলাভাব ও ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পেটে বড় আকারের টিউমার শনাক্ত করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দেড় ঘণ্টার অস্ত্রোপচারে রোগীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্তের পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত রয়েছেন।

উল্লেখ্য, মফস্বল এলাকায় ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে জটিল অস্ত্রোপচারের ঘটনায় বেশ আলোচিত। ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে ৬ ইঞ্চি সাইজ একটি ডাব ঢুকে গেলে তিনি সেটা পায়ুপথ না কেটে বের করে আনেন। সে সময় বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাঁদপুরে নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজির টিউমার অপসারণ

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬