ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করার অপরাধে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই যুবককে এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা (২৬) গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামের বাসিন্দা এবং বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ নেশার টাকার জন্য প্রায়ই তার বাবা-মার ওপর নির্যাতন চালাতেন। টাকা না পেলে ঘরবাড়ি ভাঙচুর এবং বাবা-মাকে মারধরের ঘটনাও ঘটাতেন। মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্যের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা

আপডেট সময় ১১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬