ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন বা সংজ্ঞা আইনিভাবে হতে পারে না। ধর্ষণের ক্ষেত্রে একটির বিচার চাওয়া হবে, আর অন্যটির বিচার চাওয়া হবে না এমন দ্বিচারিতা চলতে পারে না, কারণ সব ধর্ষণই সমান অপরাধ।

তিনি বলেন, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়- সবই সমান। সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। একটির বিচার চাইব, আরেকটির বিচার চাইব না- এটা হতে পারে না।

সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল এ বিষয়ে সংসদে আলোচনা হয়েছে। তখন আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। বিরোধী দলের একজন নেতা একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না। পরে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি।’

তিনি বলেন, ‘আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন- সেটি জনগণই মূল্যায়ন করবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মন্ত্রী মহোদয়, আমরা তো এখন দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় আছি, অনুগ্রহ করে সে বিষয়েই বক্তব্য শেষ করুন।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রেও অনেকে উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলেন। কিন্তু আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। এখানে ছোট-বড় বলে কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কোনো ছোট-বড় নেই। সব ঘটনাই সমান গুরুত্বের। তাই যে কোনো ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬