ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এ আদেশ দেন।

আদালতে ড. আবুল বারকাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান ড. আবুল বারকাত। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়।

তবে ওইদিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেন। শুনানি শেষে রবিবার (১৪ জুন) এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

তদন্তে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আবেদনে বলা হয়, ঘটনার দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ-সমর্থকদের আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন ড. আবুল বারকাত।

গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৪:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬