ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন না, একসময় তিনি পুরো দেশ পরিচালনা করতেন বলেই আমরা শুনেছি।

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল জানিয়ে তিনি বলেন, বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের শাসনামলেই দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন থেকেই তার বিপুল পরিমাণ সম্পদ ও নানা অপকর্মের তথ্য সামনে এসেছিল। আমরা জানতে পেরেছি বেনজীর কত ফ্ল্যাট, কত জায়গা-জমির মালিক। তার স্ত্রী ও সন্তানদের সম্পদের বিবরণও প্রকাশিত হয়েছে। এছাড়া দেশে ও বিদেশে তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়।

সোমবার ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রসিকিউটর আরও বলেন, আমরা একসময় জানতাম বেনজীর আহমেদই দেশ চালাচ্ছেন। তিনি সরকার চালাতেন। তার উপরে আর কাউকে তিনি মানুষ বলে মনে করতেন না। এমন কোনো দুষ্কর্ম নেই, যা তিনি তার কর্মজীবনে করেননি। এসবের অনেক কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সাবেক এই আইজিপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আগেই অভিযোগ দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়। অবশেষে তাকে গ্রেফতারের খবর জানলাম। তার বিরুদ্ধে আরও ১০টি মামলার তদন্ত চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬