ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া নামক স্থানে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পত্রিকা পরিবহণ ঠিকাদার নাঈম নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পাঁচজন। আহতদেরকে উপজেলার বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঠিকাদার নাঈম নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এবং মহাসড়কে সকল যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মহাসড়কের পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপডেট সময় ১২:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬