ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস

আকাশ বিনোদন ডেস্ক :

দেশের কনসার্ট হোক কিংবা বিদেশে— শ্রোতা-ভক্তদের আনন্দ-উন্মাদনায় মাতিয়ে রাখতে নগরবাউল জেমসের জুড়ি মেলা ভার। এবার নগরবাউল দুই মাসের জন্য উড়াল দিচ্ছেন ইউরোপে। সেখানকার কয়েকটি দেশে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন তিনি।

জানা গেছে, নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেছেন, প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।

এবারের যাত্রার শুরুটা হবে লন্ডন শহরে কনসার্টের মধ্য দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর কনসার্ট করবেন ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট ইতালির রোম, ২২ আগস্ট ভেনিস এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে।

খবরটা অবশ্য অনেক আগের। তবে দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন নগরবাউল। এবার সেটা প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয় শহরে গান গাইবেন এ কিংবদন্তি সংগীত তারকা।

এর আগে আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে ১০টি কনসার্ট করতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দর্শক-শ্রোতার বিপুল আগ্রহের সুবাদে ফিরেছিলেন ২৫টি কনসার্ট করে। ফলে ইউরোপেও এমনটা ঘটতে পারে বলে অনুমান করছেন তার ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস

আপডেট সময় ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬