ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আজ রবিবার বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আশা ব্যক্ত করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জ্যেতি বলেন, ‘প্রথমত, এই টুর্নামেন্টে ভালোভাবে শুরু করার জন্য এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ। আমরা তাদের বিপক্ষে খেলেছি এবং তারা এই কন্ডিশনে খুবই ভালো দল। তাই আমরা অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আমরা এডিনবরায় তাদের বিপক্ষে খেলেছিলাম। আমার মনে হয় তাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালী। বোলিংয়েও তারা ভালো করছে এবং সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত থাকতে চাই।’

উইকেট-কন্ডিশন নিয়ে নারী দলের অধিনায়ক জানান, ‘অবশ্যই আমরা অনেক রানের প্রত্যাশা করছি। গতকালের ম্যাচে দেখেছি ব্যাটাররা ম্যাচজুড়ে আধিপত্য করেছে। তাই আমরা আশা করছি, আমাদের ব্যাটাররাও একইভাবে দলের জন্য পারফর্ম করবে।’

দলের অন্যতম পেসার মারুফাকে নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। তিনি জানান, ‘সে পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি সে একদম তৈরি। সে খুবই আক্রমণাত্মক মানসিকতার এবং আমরা সবাই তার প্রতিভা সম্পর্কে জানি। নেদারল্যান্ডসের বিপক্ষে সে কীভাবে পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষায় আছি।’

প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে নিয়ে জ্যোতি আরও বলেন, ‘প্রথমেই বলব, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শুধু তারা প্রথম বিশ্বকাপ খেলছে বলে আমি মনে করি না যে তারা অতিরিক্ত চাপ বা উত্তেজনায় থাকবে। এই পর্যায়ে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, তবে তারা এই কন্ডিশনে খুবই ভালো দল। গত ছয় মাস ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, আর সেই কারণেই তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।’

‘আমরা সম্প্রতি তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি এবং বিশেষ করে তাদের ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। তারা খুব শক্তিশালী ব্যাটিং দল। তবে আমাদের নিজেদের শক্তি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা বিবেচনায় আমি আমাদের দলকেই এগিয়ে রাখব। শেষ পর্যন্ত যেদিন যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। যে দল কম ভুল করবে, তাদের জয়ের সম্ভাবনাও বেশি থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

আপডেট সময় ১২:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬