ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চত মিরাজ, দলে ফিরলেন মেহেদী

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অলরাউন্ডার মেহেদী হাসানকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে একইসঙ্গে দলের জন্য বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মিরাজ বর্তমানে দলের সঙ্গেই আছেন এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ম্যাচের দিন তার ফিটনেস পরীক্ষা ও মেডিকেল মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি একাদশে থাকবেন কি না।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মাথায় লাগার পরও মিরাজ মাঠে খেলা চালিয়ে যান। তবে ম্যাচ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দুই দফা স্ক্যান করা হয়। সৌভাগ্যবশত বড় কোনো জটিলতা ধরা পড়েনি। পরবর্তীতে তিনি হাসপাতাল ছাড়েন এবং বর্তমানে দলের ক্যাম্পেই অবস্থান করছেন।

এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলে সুযোগ পাওয়া নতুন মেহেদী হাসানকে ঘিরেও রয়েছে আগ্রহ। জাতীয় দলে এটি তার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যেখানে বাংলাদেশ চাইবে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ করতে, আর অস্ট্রেলিয়া চাইবে সান্ত্বনামূলক জয় নিয়ে সিরিজ শেষ করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চত মিরাজ, দলে ফিরলেন মেহেদী

আপডেট সময় ০৬:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬