ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ

আকাশ স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়। কথা বলার চেষ্টা করলে গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এরপর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিটন দাস তার প্রতিক্রিয়ায় বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। একজন সতীর্থ হিসেবে তিনি মর্মাহত এবং দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।

পারভেজ হোসেন ইমন বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। তার সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোসাদ্দেক হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে ব্যথিত ও লজ্জিত করেছে এবং তিনি সুষ্ঠু বিচার চান।

নাসুম আহমেদ বলেন, একজন ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়া উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ

আপডেট সময় ১২:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬