ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে সয়লাব করার কারণে অপরিকল্পিত অনেক লাইন সৃষ্টি হয়েছিল। ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহ—এই তিন জায়গায় সমন্বয় করা হয়নি। এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি, যার ফলে লোডশেডিং হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গে তিনি আরও বলেন, নভেম্বর মাস থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার আশা করা যাচ্ছে। এই কেন্দ্র থেকে সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

জ্বালানিমন্ত্রী বলেন, আঠারো বছরের নির্বাচননিহীন সরকার আমাদের ওপর অনেক বোঝা রেখে গেছে। সব বিদ্যুতের চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে। সেসবের আইনি বাধা না থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সারা বিশ্বে ফসিল ফুয়েল বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৫:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬