ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি সকল নিয়োগ, পদোন্নতিতে মেধা, যোগ্যতাই প্রধান মাপকাঠি হবে: অর্থমন্ত্রী যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’:

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মিছিল

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ। দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু পুরানা পল্টন মোড়, প্রেস ক্লাব ঘুরে বিজয়নগর পানির ট্যাকিং মোড়ে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে কোনো দেশের তাবেদারি করার জন্য নয়। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত কর্তৃক অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এদেশের জনগণ ভারত সরকারের এ মনোভাব সমর্থন করে না। শেখ হাসিনা এবং উসমান হাদীর খুনিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাউস মিলে বাংলাদেশে ইয়াবার প্রসার ঘটিয়েছে। মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয়েছে মিয়ানমারকে। পরিকল্পিতভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতেই ভারত-বাংলাদেশ সীমান্তে মাদকপাচার করছে ভারত। বাংলাদেশ জনগণ, সরকার এবং বর্ডার গার্ড বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে ভারতের যেকোনো আগ্রাসন প্রতিহত করবে গণঅধিকার পরিষদ।

দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, এখন ভারতকে আগের মতো চিন্তা করলে হবে না।এখন বাংলাদেশে তাদের পুতুল সরকার ক্ষমতায় নাই। ভারত যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় তাহলে সবার আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই বিজিবির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তাদের পূর্বের নাম বিডিয়ার পুর্নবহাল করা হোক।

দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, পুশইন করার নামে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে ফেরানো যায়।

তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতের ৮ হাজারের বেশি অবৈধ লোক রয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি।এরা শুধু বাংলাদেশে কাজ করছে না বরং গুপ্তচরবৃত্তি করছে এরা।এরা বাংলাদেশের জন্য হুমকি তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।

গণঅধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অ্যাডভোকেট খালিদ হাসান, সহ প্রচার সম্পাদক আশরাফুল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, বর্তমান সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মিছিল

আপডেট সময় ০২:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬