ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, দুই দলেই পরিবর্তন

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। ম্যাচটি শুরু হয়েছে সকাল ১১টায়।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে তাদের। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে মাঠে নেমেছে সফরকারীরা।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম‍্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৩ বছর বয়সী সৌম‍্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউজিল‍্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে, প্রথম ম‍্যাচে হেরে যাওয়ার পর পেস বোলিংয়ে শক্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে বাংলাদেশে আসা পেসার রাইলি মেরেডিথকে যুক্ত করেছে সফরকারীরা। ২৯ বছর বয়সী পেসার নিজের একমাত্র ওয়ানডে ম‍্যাচটি খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাকে জায়গা দিতে আগের ম‍্যাচে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন।

মিরপুরের পরিচিত কন্ডিশনে বাংলাদেশ নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা করছে, আর অস্ট্রেলিয়া চাইবে ব্যাট হাতে ভালো শুরু এনে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। ফলে দুই দলের লক্ষ্য ভিন্ন হলেও উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের আভাস মিলছে এই ম্যাচে।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, দুই দলেই পরিবর্তন

আপডেট সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬