ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন।

প্রথমে নিখোঁজ হিসেবে তাদের খোঁজ করা হলেও পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সর্বানন্দ সোনোয়াল। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয় এবং চারজন বিদেশি নাগরিক ছিলেন। বিদেশিদের মধ্যে দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন। নিহত তিন ভারতীয় নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।

ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের শুরুতে ওমান উপসাগরে, যেখানে মার্কিন বাহিনীর হামলার মুখে পড়ে পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ সেত্তেবেলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি তেল পরিবহনের ওপর চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে ওমান উপকূলের কাছে জাহাজটিতে ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করে হামলা চালানো হয়। তাদের দাবি, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করেছিল। এক পর্যায়ে মার্কিন যুদ্ধবিমান জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

অন্যদিকে, ভারত এ ঘটনার নিন্দা জানিয়েছে। দিল্লির দাবি, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজে থাকা ২৪ ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

আপডেট সময় ০১:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬