ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১৭ বছর পর যে নজির গড়লেন তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

৬১৫৭ দিন পর অনন্য নজির গড়লেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আজ অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতে না হতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তাসকিন।

ইনিংসের প্রথম বলে ম্যাথু শর্টকে আউট করে প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন।

তাসকিনের ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলংকার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

১৭ বছর পর যে নজির গড়লেন তাসকিন

আপডেট সময় ০৬:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬