ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মোসাদ্দেক–হৃদয়ে ভর করে লড়ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শুরুতে ধাক্কা খেলেও মাঝপথে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানের দুর্দান্ত জুটির পর শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে দল।

৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭২ রান। মোসাদ্দেক ২২ ও হৃদয় ১৫ রানে অপরাজিত রয়েছেন।

ইনিংসের শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে এরপর শান্ত ও তানজিদ মিলে গড়েন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। ফিফটি পূরণের পর নাথান এলিসের ধীরগতির বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

একপ্রান্ত আগলে রেখে এগিয়ে যেতে থাকেন শান্ত। অধিনায়কসুলভ ইনিংসে তুলে নেন অর্ধশতকও। তবে বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েও তা কাজে লাগাতে পারেননি। ৮৬ বলে ৬৭ রান করার পর কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন কুপার কনোলির হাতে।

শান্তর বিদায়ের আগে আরেক ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৯ বলে ৭ রান করে ফিরে যান লিটন দাস। উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে বোলার ম্যাট রেনশর হাতেই ক্যাচ দেন তিনি।

এরপর দলের হাল ধরেন চার বছর পর একদিনের দলে ফেরা মোসাদ্দেক হোসেন এবং তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে দুজন গড়ে তুলেছেন অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি।

এদিকে, ম্যাচে ক্যাচ মিসের খেসারতও দিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। শুরুতে স্লিপে শান্তর ক্যাচ হাতছাড়া করেছিলেন মার্নাস লাবুশেন। পরে ৩২তম ওভারে স্পিনার ম্যাট রেনশর বলে স্ট্রেটে মোসাদ্দেকের দেওয়া সহজ ক্যাচও নিতে পারেননি কুপার কনোলি।

কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও বাংলাদেশ এখনো বড় সংগ্রহের আশা দেখছে। শেষ ১৮ ওভারে মোসাদ্দেক ও হৃদয়ের ব্যাটে দ্রুত রান তুলতে পারলে তিনশ রানের কাছাকাছি পৌঁছানোর সুযোগ রয়েছে টাইগারদের।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

মোসাদ্দেক–হৃদয়ে ভর করে লড়ছে বাংলাদেশ

আপডেট সময় ০১:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬