ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ:পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

অবিলম্বে ভারতের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন এবং উভয় দেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি।

সোমবার (৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এ দাবি জানান।

যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মো. নাহিদ, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (জাফর)।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং পুশইনের ঘটনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারত যদি আধিপত্যবাদী মনোভাব পরিহার না করে এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে জাতিকে আত্মরক্ষার জন্য আরও শক্তিশালী হতে হবে।

শেখ রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রয়োজনে এক বেলা খাব, তবুও পারমাণবিক শক্তি অর্জন করব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা অর্জনে জাতিকে প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস ও মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মনিরুজ্জামান, শাহানা বেগম এবং ইমরুল হাসান ওয়াসিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ:পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আপডেট সময় ০৯:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬