ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

আকাশ জাতীয় ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের রহস্য বের করতে না পারলে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান সরকারকে।

সোমবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দেবেন।

হাদি হত্যার আসামিরা পালিয়ে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল। রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

মাছুমা হাদি বলেন, বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ।

তিনি আরও বলেন, ভারত থেকে ওসমান হাদি হত্যার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে অবিলম্বে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আইনের ফাঁকফোকর খুঁজে ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত করা হলে, দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে।

হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

মাছুমা হাদি বলেন, আমার ভাই ওসমান হাদির হত্যার ব্যাপারে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য যেভাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাইপাস করার চেষ্টা করছেন তা অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ।

তিনি আরও বলেন, হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে কোনো বার্তা আজ অবধি স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে দিতে পারেননি। এই মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত সব আপডেট দেওয়ার দাবি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হাদি হত্যার বিচারে উদাসীন থাকেন, তাহলে তার চেয়ে গুরুত্বপূর্ণ জনগণের পছন্দের অন্য কাউকে জায়গা করে দিতে হবে।

সংবাদ সম্মেলনে হাদির ভগিনীপতি মো. আমির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

আপডেট সময় ০৫:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬