ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিডিও রেকর্ডিং চালু রেখে যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় শেখ জিহাদ হাসান নামে এক যুবক মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু অবস্থায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোররাতের দিকে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনাটি ঘটে।

শেখ জিহাদ হাসান (২০) মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মৃতের স্বজনরা জানান, বছর দেড়েক আগে জিহাদ হাসান ভালোবাসার সম্পর্কে ঝালকাঠির মানিক মিয়ার মেয়ে মিমকে বিয়ে করেন; কিন্তু পরিবারের সিদ্ধান্তের বাইরে বিয়ে করায় মিমের বাবা-মা তাদের বিয়েটি মেনে নেয়নি। এ অবস্থায় তারা কয়েক মাস আগে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ায় আইটি পার্কের পেছনে একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন।

সম্প্রতি মিম ঢাকায় বসবাসরত তার বাবা-মায়ের কাছে বেড়াতে যাওয়ার জন্য জিহাদের কাছে দাবি জানায়; কিন্তু বিয়ের পর থেকে তাদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখায় জিহাদ স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে নিরুৎসাহিত করেন। এ বিষয়টি নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই মধ্যে ঈদের পরদিন মিম শাশুড়িকে রাজি করিয়ে দুই দিনের কথা বলে একাকী ঢাকায় বাবা-মায়ের ঠিকানায় গিয়ে ওঠে।

এদিকে দুই দিন পেরিয়ে যাওয়ার পরও মিম মাগুরাতে ফিরে না আসায় গত বৃহস্পতিবার জিহাদ স্ত্রীকে ফিরিয়ে আনতে তার মাকে ঢাকায় পাঠায়। তারপরও মিম স্বামীর কাছে ফিরতে রাজি না হওয়ায় জিহাদ স্টেডিয়ামপাড়ার ভাড়াবাড়িতে ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস নেয়। পরে দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মাগুরা সদর থানার এসআই আসাদুজ্জামান জামান, যুবকটি গলায় ফাঁস নেওয়ার আগে নিজের মোবাইল ফোনে ৪৫ সেকেন্ডের জন্য ভিডিও রেকর্ডিং চালু করে রাখে। সেটি থেকে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিডিও রেকর্ডিং চালু রেখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১১:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬